‘নতুন’ চোটে হ্যাজেলউড
হ্যামস্ট্রিংয়ের চোটে পার্থে প্রথম টেস্টে খেলতে পারেননি জশ হ্যাজেলউড। একই চোটে খেলা হচ্ছে না গোলাপি বলের ব্রিসবেন টেস্টেও। তৃতীয় টেস্টে ফেরার সম্ভাবনা থাকলেও সেটা শেষ পর্যন্ত হচ্ছে না। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠার আগেই নতুন চোটে পড়েছেন ডানহাতি এই পেসার। পেশির ব্যথায় অ্যাশেজে ফেরার অপেক্ষা বাড়ছে হ্যাজেলউডের।