‘ওয়ানডের নেতৃত্ব হারানো শান্তকে টেস্টে প্রভাবিত করবে না’
‘আমার মনে হয়, ড্রেসিং রুমে এরকম কোনো প্রভাব পড়বে না।’ অধিনায়কত্ব বদলের প্রক্রিয়ার নেতিবাচক প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের এমনটাই বলেছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের কথার সঙ্গে সুর মিলিয়েছেন ফিল সিমন্সও। ওয়ানডেতে অধিনায়কত্ব হারালেও টেস্টে সেটার প্রভাব পড়বে না বলে বিশ্বাস করেন বাংলাদেশের প্রধান কোচ।