প্রোটিয়াদের বিপক্ষে ইমার্জিং সিরিজের দলে আকবর-জিসান
ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। একদিন আগেই শেষ হয়েছে জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজ। সামনেই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। এ ছাড়া বাংলাদেশ 'এ' দল সিরিজ খেলতে চলেছে কিউইদের বিপক্ষে।