বাংলাদেশের হয়ে বড় কিছু অর্জন করতে চাই, এটাই বড় লক্ষ্য: সোহান
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের মধ্যে অন্যতম নুরুল হাসান সোহান। ২০ ওভারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বা ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ নিয়মিত পারফর্ম করে আলোচনায় আছেন তিনি। এবার 'এ' দলের হয়ে অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে।