বিপিএল ২০২৬ • সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
জয় খুঁজছে নোয়াখালী
প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে শুরুটা ভালো করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রাম রয়্যালসের পর সিলেট টাইটান্সের সঙ্গেও পেরে উঠতে পারেনি ফ্র্যাঞ্চাইজি। ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় নোয়াখালীর প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। টানা দুই হারের পর জয়ের খোঁজে মাঠে নামছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।
বদলে গেল নোয়াখালীর অধিনায়ক, হারল টস
বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টানা দুই ম্যাচে হারার পর রাজশাহীর সঙ্গে অধিনায়ক পরিবর্তন করেছে নোয়াখালী এক্সপ্রেস। চোটের কারণে ম্যাচটি খেলতে পারছেন না সৈকত আলী। যার ফলে নোয়াখালীকে নেতৃত্ব দিচ্ছেন হায়দার আলী।
নোায়খালীর একাদশে এক পরিবর্তন, রাজশাহীর তিন
ঢাকা ক্যাপিটালসের কাছে হারের পর নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন এনেছে রাজশাহী ওয়ারিয়র্স। একাদশ থেকে বাদ পড়েছেন আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন অহিন ও সন্দীপ লামিচানে। তাদের তিন জনের জায়গায় সুযোগ পেয়েছেন হাসান মুরাদ, রিপন মণ্ডল ও হুসাইন তালাত। নোয়াখালীর একাদশে একটি পরিবর্তন এসেছে। অধিনায়ক সৈকত আলী চোটে পড়ায় সুযোগ পেয়েছেন বিলাল সামি।
রাজশাহী ওয়ারিয়র্স— নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, হাসান মুরাদ, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো এবং রিপন মণ্ডল।
নোয়াখালী এক্সপ্রেস— মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলী, রেজাউর রহমান রাজা, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, বিলাল সামি, হাসান মাহমুদ এবং মেহেদী হাসান রানা।
৩ উইকেট নেই নোয়াখালীর
রাইজিং স্টার্স এশিয়া কাপে বাজিমাত করলেও বিপিএলে ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না হাবিবুর রহমান সোহান। ৫০ লাখ টাকায় কিনলেও এখনো নোয়াখালীর প্রত্যাশা মেটাতে পারেননি ডানহাতি এই ওপেনার। প্রথম দুই ম্যাচের মতো রাজশাহীর বিপক্ষেও ব্যর্থ হয়েছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে বিনুরা ফার্নান্দোর বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৬ বলে ৫ রান করে। তিনে নেমে সুবিধা করতে পারেননি সাব্বিরও। ১১ বলে ৬ রান করে রিপন মণ্ডলের বলে আউট হয়েছেন।
তাদের দুজনের বিদায়ের পরও একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেছিলেন মাজ সাদাকাত। যদিও তাকে ইনিংস বড় করতে দেননি তালাত। ডানহাতি মিডিয়াম পেসারের বলে শান্তর হাতে ক্যাচ দিয়েছেন ১৯ বলে ২৫ রান করা সাদাকাত। দ্রুতই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে নোয়াখালী।
ছক্কা মেরেই ফিরলেন অঙ্কন
টপ অর্ডারদের ব্যর্থতার পর ব্যাটিংয়ে এসে সুবিধা করতে পারছিলেন না মাহিদুল ইসলাম অঙ্কন। চাপের মুখে হাতখুলে খেলার চেষ্টা করছিলেন তিনি। তানজিম হাসান সাকিবের বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে সেটারই ইঙ্গিত দিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে পরের বলেই ফিরতে হয় তাকে। তানজিমের বলে এক্সট্রা কভারে নাওয়াজের হাতে ক্যাচ দিয়েছেন ২৭ বলে ২২ রান করা অঙ্কন।
ব্যর্থ জাকের, ৫ উইকেট নেই নোয়াখালীর
দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না জাকের আলী অনিক। পেসার তানজিম হাসান সাকিবের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে কাট করতে গিয়ে ডিপ পয়েন্টে হাসান মুরাদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ৮ বলে ৬ রান করেছেন ডানহাতি এই ব্যাটার।
রিপনের আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার নোয়াখালী
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাজিমাত করেছিলেন হাবিবুর রহমান। তবে চলমান বিপিএলে এখনো ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি ডানহাতি এই ওপেনার। ৫০ লাখ টাকায় কিনলেও এখনো নোয়াখালীর প্রত্যাশা মেটাতে পারেননি ডানহাতি এই ওপেনার। প্রথম দুই ম্যাচের মতো রাজশাহীর বিপক্ষেও ব্যর্থ হয়েছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে বিনুরা ফার্নান্দোর বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৬ বলে ৫ রান করে।
তিনে নেমে সুবিধা করতে পারেননি সাব্বিরও। ১১ বলে ৬ রান করে রিপন মণ্ডলের বলে আউট হয়েছেন। তাদের দুজনের বিদায়ের পরও একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেছিলেন মাজ সাদাকাত। যদিও তাকে ইনিংস বড় করতে দেননি তালাত। ডানহাতি মিডিয়াম পেসারের বলে শান্তর হাতে ক্যাচ দিয়েছেন ১৯ বলে ২৫ রান করা সাদাকাত। দ্রুতই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে নোয়াখালী।
চাপের মুখে একটু পর ২৭ বলে ২২ রান করে ফিরে গেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। রানের দেখা পাননি জাকের আলী অনিক। তানজিম সাকিবের বলে ফেরার আগে মাত্র ৬ রান করেছেন তিনি। আশা জাগালেও ২৮ বলে ৩৩ রানের বেশি করতে পারেননি ভারপ্রাপ্ত অধিনায়ক হায়দার আলী। ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ১২৪ রানের পুঁজি পেয়েছে নোয়াখালী। রাজশাহীর হয়ে বল হাতে আলো ছড়িয়েছে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন রিপন।
ফারহানের স্টাম্প ওড়ালেন হাসান
ইনিংসের প্রথম ওভারেই রাজশাহী ওপেনার শাহিবজাদা ফারহানকে বোল্ড করেন হাসান মাহমুদ। আর তাতেই স্বল্প পুঁজি নিয়েও লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। রাজশাহী মাত্র ২ রানে নিজেদের প্রথম উইকেট হারায়। এরপর উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম।
ধাক্কা সামলে পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং তানজিদের
শুরুতে শাহিবজাদা ফারহান ফিরে গেলেও রাজশাহীর হাল ধরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ভর করে ৬ ওভারে ৫৪ রান তুলেছে রাজশাহী। তানজিদ ১৮ বলে ২৯ ও শান্ত ১৬ বলে ১২ রান নিয়ে ব্যাট করছেন।
শান্ত-তানজিদের জুটি ভাঙলেন রাজা
শান্ত-তানজিদের ৬৫ রানের জুটি ভেঙেছেন রেজাউর রহমান রাজা। এই পেসারের বলে বড় শটের নেশায় হাসান মাহমুদকে ক্যাচ দিয়েছেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন শান্ত। এর ফলে দলীয় ৬৭ রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় রাজশাহী।
চাপে রাজশাহী
তানজিদ হাসান তামিমকে আউট করেছেন জহির খান। এই পেসারের বলে ২০ বলে ২৯ রান করা তানজিদ হয়েছেন বোল্ড। দ্রুত ২ উইকেটের পতনে কিছুটা হলেও চাপে পড়ে যায় রাজশাহী। টিকতে পারেননি হোসাইন তালাত। তিনি ৯ বলে ৩ রান করে হাসান মাহমুদের বলে ক্যাচ দেন মাজ সাদাকাতকে।
রাজশাহীর কাছে পাত্তা পেল না নোয়াখালী
টানা বেশ কয়েকটি উইকেট হারানোর ধাক্কা সামাল দিতে উইকেট এসেছিলেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। তারা দেখেশুনে খেলছিলেন। ৪ রানেই আউট হয়ে ফিরতে পারতেন ইয়াসির। তবে তিনি রিভিউ নিয়ে বাঁচেন। এরপর আর জয় তুলে নিতে বেগ পেতে হয়নি রাজশাহীকে। মুশফিক ও ইয়াসির দুজনে মিলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এর মধ্যে দিয়ে টানা ৩ ম্যাচে হারের স্বাদ পেল বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।
ম্যাচ
- সিরিজ
- বিপিএল ২০২৬
- ভেন্যু
- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
-
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি