সাউথ আফ্রিকা সফরেই জবাব দিতে চান ল্যাবুশেন

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
মার্নাস ল্যাবুশেন, ফাইল ছবি
মার্নাস ল্যাবুশেন, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকা সফরের আগে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে ঘরোয়া ক্রিকেটকেই বেছে নিয়েছেন মার্নাস ল্যাবুশেন। অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর শনিবার ভিক্টোরিয়ার বিপক্ষে কুইন্সল্যান্ডের হয়ে ওয়ানডে কাপে খেলবেন তিনি। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজই এখন তার মূল লক্ষ্য।

টেস্টে তিন বছরের বেশি সময় ধরে সেঞ্চুরি নেই ল্যাবুশেনের। এ কারণে দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে গত মৌসুমের শুরুতে কুইন্সল্যান্ডের হয়ে আট ইনিংসে পাঁচ সেঞ্চুরি করে আবার অ্যাশেজ দলে ফিরেছিলেন ৩২ বছর বয়সী এই ব্যাটার। এর মধ্যে অ্যালান বোর্ডার ফিল্ডেই তিন সপ্তাহের মধ্যে করেছিলেন তিনটি সেঞ্চুরি।

সমালোচনা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ল্যাবুশেন বলেন, 'সমালোচনা এই পেশারই অংশ। আমার চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, প্রশ্ন উঠছে পারফরম্যান্স নিয়ে। আমিও জানি আমার পারফরম্যান্স আমার মান অনুযায়ী হচ্ছে না। তাই সাউথ আফ্রিকা সিরিজে ফেরার জন্য যা যা করা সম্ভব, সবই করছি।'

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বড় পরিসরে প্রস্তুতি নিয়েছিলেন ল্যাবুশেন। এবার অবশ্য প্রস্তুতির ধরন কিছুটা বদলেছেন তিনি। নতুন কুইন্সল্যান্ড কোচ ও সাবেক সতীর্থ জেমস হোপসের সঙ্গে ব্যাটিংয়ের ভিডিও, টেকনিক ও ম্যাচের পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নেওয়া নিয়ে কাজ করছেন।

ল্যাবুশেন বলেন, 'জেমস হোপসের সঙ্গে ব্যাটিংয়ের ভিডিও দেখছি, টেকনিক নিয়ে আলোচনা করছি এবং ম্যাচে কীভাবে সেই প্রস্তুতি কাজে লাগানো যায়, সেটাই দেখছি। অনুশীলনের তীব্রতা থেকে ম্যাচের পরিস্থিতিতে গিয়ে রান করাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দলে জায়গা হয়নি ল্যাবুশেনের। তবে এটিকে নেতিবাচকভাবে দেখছেন না তিনি। বরং টেস্টের প্রস্তুতির জন্য বাড়তি সময় পাওয়াকে কাজে লাগাতে চান। গত বছর ঘরোয়া ওয়ানডেতেও ভালো করেছিলেন, তাই সুযোগ এলে সেটি কাজে লাগানোর লক্ষ্য তার।

আরো পড়ুন: