কোচের দায়িত্ব পাচ্ছেন বিনয় কুমার

ভারতীয় ক্রিকেট
বিনয় কুমার
বিনয় কুমার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিনয় কুমারকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। গত মৌসুমে কর্ণাটককে রঞ্জি ট্রফির ফাইনালে তুলেছিলেন ইয়ারে গৌড়।

এরপর তিনি বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন। তার ছেড়ে যাওয়া পদেই দায়িত্ব নিতে যাচ্ছেন বিনয়। বোলার হিসেবে রঞ্জি ট্রফিতে ৪৪২ উইকেট নিয়েছেন বিনয়।

এই পেসার কর্ণাটককে ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে টানা দুবার রঞ্জি ট্রফি জেতাতে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। তবে এরপর লাল বলের ক্রিকেটে আর শিরোপার স্বাদ পায়নি দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী দলটি।

আগামী কয়েক দিনের মধ্যেই কেএসসিএর ব্যবস্থাপনা কমিটির সভায় বিনয়ের নিয়োগ অনুমোদন পাওয়ার কথা। ২০২৬-২৭ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি।

সম্প্রতি পেস বোলারদের নিয়ে একটি ক্যাম্পও আয়োজন করেছিলেন বিনয়। সেখানে ভি. বৈশাক ও বিদ্বাথ কাভেরাপ্পার মতো পেসাররা অংশ নেন। কোচ হিসেবে অভিজ্ঞতা আছে বিনয়ের।

তিনি মহারাজা ট্রফি টি-টোয়েন্টিতে হুবলি টাইগার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সের মতো ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

আরো পড়ুন: