প্রথম রাউন্ডে আবাহনী লিমিটেড মুখোমুখি হবে ঢাকা লেপার্ডসের, ম্যাচটি হবে বিএসসিসিতে। একই দিনে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড খেলবে সিটি ক্লাবের বিপক্ষে বিকেএসপির ৩ নম্বর মাঠে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ম্যাচটি হবে ইউল্যাব মাঠে।
এ ছাড়া লেজেন্ডস অব রূপগঞ্জ খেলবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে। গুলশান ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ বসুন্ধরা স্ট্রাইকার্স, ম্যাচটি হবে পিকেএসপির দুই নম্বর মাঠে। অন্যদিকে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের, ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেএসপির ৪ নম্বর মাঠে। সব ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।
দ্বিতীয় রাউন্ডের খেলা হবে ৭ মে। এই রাউন্ডে আবাহনী লিমিটেড খেলবে সিটি ক্লাবের বিপক্ষে ক্রিকেটার্স একাডেমি মাঠে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ম্যাচটি হবে বিএসসিসিতে। গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে বিকেএসপির ৪ নম্বর মাঠে।
একই দিনে লেজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ বসুন্ধরা স্ট্রাইকার্স, ম্যাচটি হবে বিকেএসপির ৩ নম্বর মাঠে। গুলশান ক্রিকেট ক্লাব খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ইউল্যাব মাঠে। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ঢাকা লেপার্ডস, ম্যাচটি হবে পিকেএসপির ২ নম্বর মাঠে।
তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০ মে। আবাহনী লিমিটেড খেলবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে পিকেএসপির দুই নম্বর মাঠে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড মুখোমুখি হবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের, ম্যাচটি হবে ইউল্যাব মাঠে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ বসুন্ধরা স্ট্রাইকার্স, ম্যাচটি হবে ক্রিকেটার্স একাডেমি মাঠে।
একই দিনে লেজেন্ডস অব রূপগঞ্জ খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে বিকেএসপির ৩ নম্বর মাঠে, গুলশান ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব বিএসসিসিতে এবং সিটি ক্লাব মুখোমুখি হবে ঢাকা লেপার্ডসের বিকেএসপির ৪ নম্বর মাঠে।