শেষ ম্যাচে নিজেদের বেঞ্চ শক্তি পরীক্ষা নিরীক্ষা করতে পারে বাংলাদেশ। বিশেষ করে অভিষেক হতে পারে পেস বোলিং অলরাউন্ডার গাফফার সাকলাইনের। এর বাইরে ম্যাচ না খেলা মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদদেরও সুযোগ হতে পারে একাদশে।
যদিও সিরিজ নিশ্চিত না হওয়ায় বাংলাদেশ আগের ম্যাচের একাদশ নিয়েও মাঠে নামলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সিরিজের প্রথম ম্যাচে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম পাটোয়ারী দারুণ ব্যাটিং করেছেন। এবার বাকিদেরও ভালো পারফরম্যান্সের পালা।
বাংলাদেশ স্কোয়াড-
লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন।