পাঞ্জাবকে ১৫০ ভাগ দিতে মদ্যপান ছাড়লেন চাহাল
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সামনে রেখে নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন যুবেন্দ্র চাহাল। ভারতের এই লেগস্পিনার জানিয়েছেন, ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতি আনতে তিনি ছয় মাসেরও বেশি সময় ধরে মদ্যপান থেকে দূরে রয়েছেন। আসন্ন মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন তিনি।