বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। দলটি পরবর্তী দুই ম্যাচে পাবে না ন্যাট সিভার-ব্রান্টকে। মঙ্গলবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় তিনি আবারও কাফের চোটে পড়েছেন। এরপর দ্রুতই তার স্ক্যান করা হয়। সেই রিপোর্ট হাতে পাবার পরই এই ব্যাটারের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।