বাভুমা-মিলারের সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার সিরিজ জয়
ইনিংসের প্রথম বলে উইকেট হারালেও সাউথ আফ্রিকাকে পথ হারাতে দেননি টেম্বা বাভুমা। অপেক্ষার প্রহর পেরিয়ে সাউথ আফ্রিকার অধিনায়ক পেয়েছেন সেঞ্চুরি। বাভুমার পর ক্যারিয়ারসেরা ১৪২ রানের ইনিংস খেলেছেন ডেভিড মিলার। তাদের দুজনের সেঞ্চুরিতে সাড়ে তিনশ রানের পুঁজি পায় সাউথ আফ্রিকা। রান তাড়ায় মিচেল মার্শ ও ট্রাভিস হেড মিলে জবাবটাও দিচ্ছিলেন ভালোভাবেই। তবে তাদের দুজনের শতরানের জুটি ভাঙলে পথ হারায় অস্ট্রেলিয়া। শেষের দিকে জাভিয়ের বার্টলেটের ঝড়ো হাফ সেঞ্চুরিও বাঁচাতে পারেনি সফরকারীদের। দ্বিতীয় ওয়ানডেতে অজিদের রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল সাউথ আফ্রিকা।