স্টেডিয়ামের বাইরে বল পাঠিয়ে সন্তুষ্ট ডেভিড
২৫ বলে ৭০ রানের দানবীয় ইনিংসে মোট আটটি ছক্কা মেরেছেন টিম ডেভিড। সেই আট ছক্কার মধ্যে একটি আবার বিশেষ। ১৯তম ওভারে জেমি ওভারটনকে পুল শটে ছক্কা মেরে বল স্টেডিয়ামের বাইরে পাঠান এই অস্ট্রেলিয়ান ব্যাটার। বলকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে নিজেও কিছুটা অবিশ্বাসের দৃষ্টিতে তাকাচ্ছিলেন ডেভিড। দীর্ঘদিন অনুশীলনে এমন এক শটের জন্য ঘাম ঝড়ানোর পর এবার সফল হতে পেরে নিজের সন্তুষ্টির কথা জানান তিনি।