ভারত বাংলাদেশে এসে খেললেই সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস তামিমের
ব্যস্ততাকে কারণ দেখিয়ে ভারতের বাংলাদেশ সফর স্থগিত হওয়া দিয়ে শুরু। এরপর মুস্তাফিজুর রহনানকে আইপিএল থেকে সরিয়ে দেবার ঘটনা ঘটে। এর জল গড়ায় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করা পর্যন্ত। ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে দমকা হাওয়া বয়ে গেছে গত এক বছরে। কিন্তু প্রেক্ষাপট বদলেছে। গত বছরের স্থগিত হওয়া সিরিজ খেলতে এবছরই বাংলাদেশে আসার কথা ভারতের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল মনে করেন, একটি সিরিজ আয়োজন হলে সামনের পথটা আবারও দারুণ হতে পারে দুই দেশের জন্য।