চোটে পড়া মালিঙ্গাকে নিয়ে বিশ্বকাপে শ্রীলঙ্কা, ফিরলেন কামিন্দু
বিশ্বকাপের ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকলেও চলমান ইংল্যান্ড সিরিজের শ্রীলঙ্কা দলে নেই কামিন্দু মেন্ডিস। ইংল্যান্ড সিরিজে না থাকলেও বিশ্বকাপে ফেরানো হয়েছে লঙ্কান অলরাউন্ডারকে। পাশাপাশি কাঁধের চোটে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকলেও ইশান মালিঙ্গাকে ১৫ সদস্যের স্কোয়াডে রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।