মেয়াদ বাড়ার সম্ভাবনা নেই নাকভির, এসিসির সভাপতি হতে রাজি তামিম
আগামী ২০২৭ সালের এপ্রিলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে মহসিন নাকভি। রোটেশন বা পালাক্রমের নিয়ম অনুযায়ী, এসিসির পরবর্তী সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি। সেই হিসেবে আগামী বছরের এপ্রিলে এসিসির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন তামিম ইকবাল।