‘বাংলাদেশের পেস আক্রমণ শক্তিশালী, তবে আমরা সিরিজ জিততে চাই’
সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে গতকালই চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরপর দুই ম্যাচে উইকেটের সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। যদিও চট্টগ্রামের উইকেট নিয়ে এখনো ধারণা নেই দলটির। তবুও শেষ ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টম লাথামের দল।