সাদমান-শিবলি-রনির হাফ সেঞ্চুরিতে তিনশ'র কাছাকাছি সেন্ট্রাল
লম্বা সময় পর শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। শুরুর দিনে ইস্ট জোনের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে সেন্ট্রাল জোন। সাদমান ইসলাম, আশিকুর রহমান শিবলি এবং আবু হায়দার রনির হাফ সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে ছয় উইকেটে ২৭২ রান সংগ্রহ করেছে সেন্ট্রাল জোন। এ দিন খেলা হয়েছে ৮১ ওভার।