ওয়ানডের পারফরম্যান্স দিয়ে টি-টোয়েন্টি দলেও থাকছেন জাঙ্গু
আঙুলের চোটে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ উইকেটরক্ষক ব্যাটার জুয়েল অ্যান্ড্রু। তার বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছে আমির জাঙ্গুকে। তবে পাঁচ ম্যাচের সিরিজ থেকে এখনো ছিটকে যাননি অ্যান্ড্রু। চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।