আফগানিস্তান সিরিজে নেট বোলার আকিব-প্রিন্স
রঞ্জি ট্রফিতে আলো ছড়ালেও ভারতের টেস্ট দলে জায়গা মেলেনি আকিব নবীর। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে সুযোগ না পেলেও নেট বোলার হিসেবে রাখা হয়েছে ডানহাতি এই পেসারকে। আকিবের পাশাপাশি নেট বোলার হিসেবে আছেন আইপিএলে আলো ছড়ানো প্রিন্স যাদবও।