বিদায়ের দিনে সারোয়ার ইমরান-মাশরাফিকে স্মরণ রুবেলের
কদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল হোসেন। এই পোস্টের পরই বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ফোন পেয়েছিলেন এই পেসার। বিসিবি সভাপতি জানিয়েছিলেন তাকে সম্মানিত করতে চান বোর্ড থেকে।