এশিয়ার মাটিতে নাহিদের মতো বোলার দেখেননি সোধি
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে অনবদ্য ছিলেন নাহিদ রানা। কিউইদের বিপক্ষে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। আর শুধু শেষ ম্যাচে খেলে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবার টি-টোয়েন্টি সিরিজের শুরুর দুই ম্যাচেই মুস্তাফিজ-নাহিদদের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ।