জাঙ্গু-চেজের জুটিতে ম্যাচে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই দুর্দান্ত ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গু। তার ১৭৪ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস এবং অধিনায়ক রস্টন চেজের সঙ্গে অবিচ্ছিন্ন ১০৩ রানের জুটিতে ভর করে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২৭১ রান। চেজ অপরাজিত আছেন ৪২ রানে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ৩০৮ রানে।