সিলসের কাউন্টিতে যাওয়া আটকে দিলো ওয়েস্ট ইন্ডিজ
কদিন আগেই ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য হ্যাম্পশায়ারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ক্যারিবিয়ান পেসার জেইডেন সিলস। কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুর অংশেই সিলসের খেলার কথা থাকলেও সেই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তার। জাতীয় দলের পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সিলসের কাউন্টিতে যাওয়া আটকে দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।