নাহিদা-জ্যোতির নৈপুণ্যে বাংলাদেশের সাতে সাত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা সাত ম্যাচে জিতল বাংলাদেশ। নেদারল্যান্ডস নারী দলকে সাত উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাট হাতে জ্যোতির হাফ সেঞ্চুরি এবং বল হাতে নাহিদা আক্তারের দাপটে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে চার ম্যাচে চার জয়ের পর সুপার সিক্সে তিন ম্যাচে তিনটি জয় তুলে নিল বাংলাদেশ। সাত ম্যাচে সাত জয় নিয়ে অপরাজিত থেকে সবার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের মেয়েরা।