আবাহনীকে নাহিদ রানা একাই জিতিয়ে দেবেন, আশাবাদী মোসাদ্দেক
বর্তমান সময়ে বাংলাদেশ দলের পেস সেনসেশন নাহিদ রানার যাত্রা শুরু হয়েছিল আবাহনী লিমিটেডের হাত ধরেই। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসরেও আবাহনীর হয়ে খেলবেন দ্রুতগতির এই পেসার। এবার তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।