বাইরের ব্যাপারগুলো মাঠের ভেতরে প্রভাব ফেলে: আকবর
মাঠে এবং মাঠের বাইরে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আলোচিত দল দুর্বার রাজশাহী। মাঠের ভেতরে একেবারেই মানসম্পন্ন হচ্ছে না দলটির পারফরম্যান্স। বাইরের বিভিন্ন ইস্যুর কারণে মাঠের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজশাহীর, এমনটা মনে করছেন দলটির উইকেটরক্ষক আকবর আলী।