যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান এই পেসার।
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান এই পেসার।
গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা হয়। এ নিয়ে তীব্র নিন্দা জানিয়ে সোচ্চার হয়েছিলেন গৌতম গম্ভীর। তারপর ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয় ভারতের জাতীয় ক্রিকেট দলের এই প্রধান কোচকে।
গত ১৫ বছরেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারেনি ভারত-পাকিস্তান। গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার কারণে এবার আরো বিগড়ে গেল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নিকট ভবিষ্যতে দুই দলের মধ্যে কোনো সিরিজই হবে না।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি লিগের যে জনপ্রিয়তা সেটি ছড়িয়ে পড়েছে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, কানাডা এবং নামিবিয়ার মতো দেশেও। সেই তালিকায় নতুনভাবে সংযুক্ত হচ্ছে নিউজিল্যান্ড।
সিলেট টেস্ট জয়ের পেছনের অসাধারণ অবদান রেখেছেন ব্লেসিং মুজারাবানি। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কারও জিতেছেন জিম্বাবুয়ের এই পেসার। ম্যাচ শেষে তার প্রতি বাড়তি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধিনায়ক ক্রেইগ আরভিন।
ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারের অসাধারণ বোলিং এবং রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের মারকুটে ইনিংসে সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে চারটিতেই হারা মুম্বাইয়ের এটি টানা চতুর্থ জয়। পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে গেল হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে আট ম্যাচে মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে আছে হায়দরাবাদ।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দলে দুটি পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টের দল সাজিয়েছেন নির্বাচকরা। দলে ফেরানো হয়েছে এনামুল হক বিজয়কে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রিশাদ হোসেন। ৩ ম্যাচেই নিয়েছেন ৮ উইকেট। এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এই স্পিনার আছেন যৌথভাবে তিন নম্বরে। বাংলাদেশের এই লেগ স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের ব্যাটার শোয়েব মালিক।
সিলেট টেস্টের তৃতীয় দিন শেষ বিকেলে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশের ভরসা হয়ে টিকে ছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী। শান্ত হাফ সেঞ্চুরি ছুঁয়ে ৬০ রান নিয়ে অপরাজিত ছিলেন। আর জাকের অপরাজিত ছিলেন ২১ রান করে। তবে চতুর্থ দিনের শুরুতেই শান্তকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
তাওহীদ হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেয়ার ঘটনা নিয়ে আলোড়ন চলছে দেশের ক্রিকেটে। এই ঘটনায় বিসিবির চাকরী ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বুধবার সৈকতসহ বাকি আম্পায়ারদের সঙ্গে বৈঠক করেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
শিরোপার আরও এক ধাপ কাছে আবাহনী লিমিটেড। সুপার সিক্সে আরও একটি জয় তুলে নিয়েছে দলটি। এনামুল হক বিজয়ের সেঞ্চুরির পরও শেষ পর্যন্ত হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ১০ রানে জিতে শিরোপার দৌড়ে আরও এক কদম এগিয়ে দল মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে খুব বেশি ছন্দে ছিলেন না সৌম্য সরকার। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলে লিজেন্ডস অব রূপগঞ্জকে দারুণ জয় এনে দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। এদিন ১১২ বলে ১৫৩ রান করে অপরাজিত ইনিংস খেলেছেন সৌম্য।