এটা আমার কাজ, বাংলাদেশকে জিতিয়ে রিশাদ
৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ২ ছক্কার সঙ্গে এক চারে দুইশ স্ট্রাইক রেটে ১৩ বলে ২৬ রান করেন রিশাদ হোসেন। পরবর্তীতে বোলিংয়ে ৩৫ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। ব্যাটিংয়ে ওমন ক্যামিওর সঙ্গে ক্যারিয়ারসেরা বোলিংয়ে হয়েছেন ম্যাচসেরা। এমন পারফরম্যান্সের পর রিশাদ জানালেন, তাঁর কাজই এটা।