মিঠুন-ইফতির ব্যাটে ৩০০ পার সাউথ জোনের, তাইজুলের ৩ উইকেট
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিনেই ব্যাট হাতে রান পেয়েছেন মোহাম্মদ মিঠুন। পাশাপাশি সদ্য বয়সভিত্তিক দল থেকে উঠে আসা দুই ক্রিকেটার ইফতেখার হোসেন ইফতি ও রিজান হোসেনের ব্যাটে চড়ে প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ৩১৪ রানে আলআউট হয়েছে সাউথ জোন। প্রথম দিনশেষে নর্থ জোনের বিপক্ষে ২৯৮ রানে এগিয়ে মিঠুনের দল। জবাবে খেলতে নেমে বিনা উইকেটে ১৬ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে নর্থ জোন।