গিলের বক্তব্য পছন্দ হয়েছে ইসিবির, ফিরছে ত্রিদেশীয় সিরিজ
ওয়ানডে ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজ ফেরানোর পক্ষে মত দিয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তার এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সংস্থাটির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড জানিয়েছেন, আগামী এক থেকে দেড় বছরের সূচিতে ইতোমধ্যে কয়েকটি ত্রিদেশীয় সিরিজ রাখা হয়েছে।