পাঞ্জাব ছেড়ে হিমাচলে নেহাল
একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ায় পাঞ্জাব ছাড়ছেন নেহাল ওয়াদেরা। ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুমে হিমাচলের হয়ে খেলবেন বাঁহাতি এই ব্যাটার। নেহালের পাশাপাশি হিমাচলের হয়ে খেলবেন গত মৌসুমে উত্তরখান্ডের হয়ে খেলা প্রশান্ত চোপড়া।
একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ায় পাঞ্জাব ছাড়ছেন নেহাল ওয়াদেরা। ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুমে হিমাচলের হয়ে খেলবেন বাঁহাতি এই ব্যাটার। নেহালের পাশাপাশি হিমাচলের হয়ে খেলবেন গত মৌসুমে উত্তরখান্ডের হয়ে খেলা প্রশান্ত চোপড়া।
প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে টানা ছয় ছক্কার রেকর্ড আছে ভারতের রবি শাস্ত্রী ও ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্সের। এই তালিকা নতুন করে নাম লিখিয়েছেন আরেক ভারতীয় ব্যাটার আকাশ কুমার। এদিন এই দুই কিংবদন্তির পাশে বসেছেন ৬ ছক্কায়। তবে সেখানেই থেমে থাকেননি।
আবারও নির্বাচকদের সিদ্ধান্তে হতাশ ভারতের ব্যাটার করুন নায়ার। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রত্যাশা পূরণ করতে না পারায় তাকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়। এবার ভারত ‘এ’ দলেও সুযোগ না পেয়ে সরাসরি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ভারতে রঞ্জি ট্রফির চলতি আসরে এক বিরল ঘটনার সাক্ষী হলো সার্ভিসেস ও আসামের ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে একই ইনিংসে দুই বোলার হ্যাটট্রিক করেছেন, যার নজির এবারই প্রথম। শনিবার আসামের তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে ঘটেছে এই ঘটনা।
২০২৫-২৬ ঘরোয়া মৌসুম শুরুর আগে মুম্বাই রঞ্জি ট্রফি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন অজিঙ্কা রাহানে। তিনি মনে করেন এখনই সঠিক সময় নতুন একজনকে দায়িত্ব দেয়ার। তবে খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যেতে চান তিনি।
অধিনায়ক হওয়ার সুযোগ লুফে নিতে মুম্বাই ছেড়ে গোয়ায় যোগ দিতে চেয়েছিলেন যশস্বী জয়সাওয়াল। রঞ্জি ট্রফির আগামী মৌসুমে গোয়ার হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হচ্ছে। পারিবারিক কারণে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বাঁহাতি এই ব্যাটার। মুম্বাইয়ের জার্সিতে খেলার অনুমতি চেয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) মেইলও করেছেন জয়সাওয়াল।
বদলি খেলোয়াড় হিসেবে সানরাইজার্স হায়দরাবাদে সুযোগ পেয়েছিলেন রবিচন্দ্রন স্মরণ। কিন্তু মাঠে নামার আগেই চোট পেয়ে ছিটকে গেলেন এই তরুণ ব্যাটার। এবার তারই জায়গায় সুযোগ পেলেন আরেক তরুণ স্পিনার। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা বাঁহাতি স্পিনার হার্শ দুবে যোগ দিলেন হায়দরাবাদ ক্যাম্পে।
অর্জুন টেন্ডুলকার, সিদ্ধেশ লাডসহ মুম্বাইয়ের বেশ কয়েকজন ক্রিকেটার গোয়ায় যোগ দিয়েছেন। তাদের পথে হাঁটলেন যশস্বী জয়সাওয়াল। ভারতের উদীয়মান ব্যাটার মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করলেও আগামী মৌসুমে গোয়ার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন। গোয়ার হয়ে খেলতে জয়সাওয়ালকে এনওসি দিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।
ভারতের টেস্ট দল থেকে অনেকটা আচমকাই বাদ পড়েছেন আজিঙ্কা রাহানে। এরপর ব্যাট হাতে রান পেলেও আর জাতীয় দলে জায়গা হয়নি তার। এখনো অবশ্য আশা হারাচ্ছেন না এই ব্যাটার। জাতীয় দলে ফিরে নিজের সেরাটা দিতে প্রস্তুত এই ব্যাটার।
১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে চার মেরে শুরু করেছিলেন বিরাট কোহলি। একটু পর একই ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফেরেন তিনি। কোহলির উইকেটে জীবন বদলে গেছে হিমানশু সাংওয়ানের। ডানহাতি পেসার জানালেন, রেলওয়ের বাস চালক নাকি কোহলির বিপক্ষে চতুর্থ এবং পঞ্চম স্টাম্পে বোলিং করার পরিকল্পনা দিয়েছিলেন।
জাতীয় দলের হয়ে বিবেচনায় আসতে এবং কেন্দ্রীয় চুক্তিতে থাকতে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। একদিন আগে বিসিসিআই এমন নিয়ম করলেও রঞ্জি ট্রফির পরের রাউন্ডে খেলতে দেখা যাবে না কোহলি ও লোকেশ রাহুলকে। যদিও চোটের কারণে খেলা হচ্ছে না ভারতের এই দুই ব্যাটারের।