হার্দিককে চেন্নাইয়ে দেখছেন না অশ্বিন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। এর আগে খেলোয়াড়দের রেখে দেয়া ও ছেড়ে দেয়ার তালিকা জমা দেয়ার শেষদিন ১৫ নভেম্বর। প্রায় একমাস বাকি থাকতেই দলগুলো নিজেদের গুছিয়ে নেয়া শুরু করে দিয়েছে। এমনকি বিভিন্ন জল্পনা কল্পনা চলছে ট্রেডের মাধ্যমে কোন দল কোন তারকাকে দলে ভেড়াচ্ছে।