লর্ডস টেস্টের বাকি অংশে অনিশ্চিত ইমাম
লর্ডস টেস্টের প্রথম দিনে চোটে পেয়েছিলেন ইমাম উল হক। সেই চোট থেকে সেরে উঠতে না পারায় প্রথম ইনিংসে ব্যাটিং করতে পারেননি বাঁহাতি ওপেনার। এমনকি তৃতীয় দিন ফিল্ডিংয়েও নামতে পারেননি। ক্রিকইনফো জানিয়েছেন, বাম পায়ের মাংসপেশিতে চিড় ধরা পড়ায় লর্ডস টেস্টের বাকি অংশে অনিশ্চিত পাকিস্তান ওপেনার।