সিমন্স-ওয়াল্টনের ফিফটিতে ডব্লিউসিএলের শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের ফাইনালে শুরুতেই বিপাকে পড়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স। কিন্তু মইন আলীর ফিফটি ও ওয়াইস শাহর ৩৮ রানে ১৫৯ রানের লড়াই করার মতো পুঁজি পেয়েছিল ইংলিশরা। কিন্তু লেন্ডেল সিমন্স ও চ্যাডউইক ওয়াল্টনের বিধ্বংসী ব্যাটিংয়ে একপেশে ফাইনালে ১৮ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয়ে শিরোপা নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স।