শেফালির সেঞ্চুরি, বাংলাদেশকে ১৯৬ রানের লক্ষ্য দিল ভারত
নারী এশিয়ান গেমসের সেমিফাইনালে সেঞ্চুরি পেয়েছেন শেফালি ভার্মা। তার বিধ্বংসী ইনিংসে বাংলাদেশকে ১৯৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে এ দিন ৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন শেফালি।
নারী এশিয়ান গেমসের সেমিফাইনালে সেঞ্চুরি পেয়েছেন শেফালি ভার্মা। তার বিধ্বংসী ইনিংসে বাংলাদেশকে ১৯৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে এ দিন ৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন শেফালি।
নিকোলাস পুরান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নেওয়ার ১৪ মাসের মধ্যেই আরেক পুরানের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন কামিল পুরান। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টির আলাদা দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা।
ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে অষ্টমবারের মতো নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিননাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি না হওয়ায় চ্যাম্পিয়ন শিরোপা ছাড়া উদযাপন করতে হয়েছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের। ভারত না নেওয়ায় ট্রফিগুলো থাকার কথা ছিল এসিসির সদর দপ্তরে। তবে নতুন খবর হচ্ছে, ট্রফি পাকিস্তানে নিয়ে গেছেন নাকভি। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।
বেশ কিছুদিন আগে থেকেই গুঞ্জন ছিল ভারতীয় দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে অজিত আগারকারকে। এর মধ্যেই আগারকার নিজেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে জানিয়ে দিয়েছেন তিনি আর প্রধান নির্বাচক পদে থাকতে চান না। বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
টেস্ট ম্যাচের আগে রাতে ঘুম আসতো না রোহিত শর্মার! ভারতের সাবেক অধিনায়কের সবচেয়ে পছন্দের ফরম্যাটই ম্যাচের আগে তাকে সবচেয়ে বেশি নার্ভাস করে তুলত। দুশ্চিন্তায় সারা রাত জেগে থাকতেন, আর সেই সময় দুশ্চিন্তা দূর করতে বিশেষ এক খাবার খেতেন 'হিটম্যান' খ্যাত এই ব্যাটার।
জীবনের সবচেয়ে বড় ক্রিকেটীয় খবরটা এসেছিল ফোনে, অথচ প্রথমে সেটাই দেখেননি আকাশ দীপ! ভারতের হয়ে টেস্ট অভিষেকের আগের রাতে রাহুল দ্রাবিড় মেসেজ করে জানিয়েছিলেন, পরদিন ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন তিনি। কিন্তু দ্রাবিড়ের নম্বর ফোনে সেভ করা না থাকায় অচেনা সেই নম্বরের বার্তা এড়িয়ে যান আকাশ। পরে মেসেজটি দেখে যখন সত্যিটা বুঝলেন, তখন দুশ্চিন্তার জায়গা নিল রোমাঞ্চ। আর পরদিন রাঁচিতে মাঠে নেমেই তিন উইকেট নিয়ে নিজের অভিষেককে বানিয়ে ফেললেন স্মরণীয়।
এশিয়ান গেমসে ভারতীয় নারী ক্রিকেট দল আয়োজকদের ব্যবস্থাপনায় থাকা হোটেলে থাকলেও পুরুষ দলের জন্য নিজেদের খরচে আলাদা হোটেলের ব্যবস্থা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শ্রেয়াস আইয়ার, জসপ্রীত বুমরাহদের জন্য কেন এই আলাদা ব্যবস্থা, তার ব্যাখ্যা দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
বিজ্ঞাপনের শুটিংয়ে ‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়’ চোট পেয়ে ভারতের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
ভারতের জেতা ছেলে ও মেয়েদের এশিয়া কাপের দুটি ট্রফি এখন কোথায় আছে, তা নিয়ে খানিকটা ধোঁয়াশা থাকলেও সেগুলো ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিসিআই। বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া জানিয়েছেন, শেষ পর্যন্ত ট্রফি দুটি মুম্বাইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়েই সংরক্ষিত হবে।
ভারতের প্রধান নির্বাচকের চাকরি হারাতে যাচ্ছেন অজিত আগারকার! গত কয়েক দিনে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এমন খবর পাওয়া গেছে। তবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে আগারকারের পদ নিয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। যদিও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আগারকারের চাকরি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। বরং প্রধান নির্বাচকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে।
আইপিএলের সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর আগে ১৭ বছর শিরোপা খরা কাটছিল দলটির। বেঙ্গালুরুর এই বদলে যাওয়ার পেছনে বড় অবদান আছে ভুবনেশ্বর কুমারের। ২০২৫ আইপিএলের নিলামে অন্যতম বড় চমক ছিল ভুবনেশ্বরের বেঙ্গালুরুতে যাওয়া। এই পেসারকে নিতে পৌনে ১১ কোটি রুপি খরচ করেছিল বেঙ্গালুরু।
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভারতই এগিয়ে ছিল। চতুর্থ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানকে উড়িয়ে দিয়েছে ভারত। ৮ উইকেটের জয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছেন হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। ফাইনালে ওঠার মিশনে তাদের প্রতিপক্ষ নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।