সাদিকুর-দিপুর সেঞ্চুরি, ফলো অনের শঙ্কায় ময়মনসিংহ
কক্সবাজারে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন চট্টগ্রামের সাদিকুর রহমান, শাহাদাত হোসেন দিপু, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয় ও ইরফান শুক্কুররা। চট্টগ্রামের হয়ে সেঞ্চুরি পেয়েছেন সাদিকুর ও দিপু্। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে আউট হয়েছেন পারভেজ ও জয়। সেঞ্চুরির অপেক্ষায় আছেন ইরফান। অন্য দিকে সিলেটে দাপট দেখা গেছে বোলারদের। মুশফিক হাসান ও স্বাধীনের দুর্দান্ত বোলিংয়ে রংপরের বিপক্ষে ফলোঅনের শঙ্কায় ময়মনসিংহ।