গ্লোবাল সুপার লিগ শুরুর দিনক্ষণ প্রকাশ
২০২৪ সালে যাত্রা শুরু করা গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এবার গড়াচ্ছে তৃতীয় আসরে। প্রথম দুই আসরের পর চলতি বছরও টুর্নামেন্টটি মাঠে নামছে নির্ধারিত সূচি অনুযায়ী। ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে আয়োজকরা।
২০২৪ সালে যাত্রা শুরু করা গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এবার গড়াচ্ছে তৃতীয় আসরে। প্রথম দুই আসরের পর চলতি বছরও টুর্নামেন্টটি মাঠে নামছে নির্ধারিত সূচি অনুযায়ী। ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে আয়োজকরা।
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টিতে প্রথম দুই আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের আগামী আসরে অংশ নিতে চায় রাজশাহী ওয়ারিয়র্স। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান সরকার। রাজশাহীর প্রধান কোচ জানান, মালিকপক্ষও ফ্র্যাঞ্চাইজিটিকে বিশ্ব মঞ্চে দেখতে চান।
জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমনের সঙ্গে শ্রীলঙ্কা সফরে উইকেটকিপার হিসেবে ছিলেন লিটন দাসও। স্কোয়াডে এতজন উইকেটকিপার থাকায় একই ক্যাটাগরির নুুরুল হাসান সোহানকে বিবেচনা করতে পারেননি নির্বাচকরা! শ্রীলঙ্কা সফরের দলে ঘোষণার সময় এমন ব্যাখ্যা দিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। যদিও সেই সময় গুঞ্জন ছিল রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন বলেই সোহানকে বিবেচনা করেনি বিসিবির নির্বাচক প্যানেল। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সোহান। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার জানান, তাঁর প্রায়োরিটিতে গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না।
লম্বা সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে নেই সাকিব আল হাসান। বিশ্বজুড়ে নানান ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এখনো খেলাটাকে মনেপ্রাণে উপভোগ করছেন সাকিব। সম্প্রতি গ্লোবাল সুপার লিগ (জিএসএল) খেলে এসে এমনটাই জানিয়েছেন নুরুল হাসান সোহান। সাকিবের বিপক্ষে জিএসএলে খেলেছিলেন সোহান।
রংপুরের সামনে গ্লোবাল সুপার লিগের টানা দুইবারের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। তবে ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩২ রানের ব্যবধানে হেরে দ্বিতীয় আসরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নুরুল হাসান সোহানের দলকে। এই ম্যাচে আগে ব্যাট করে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় গায়ানা। জবাবে খেলতে নেমে রংপুরের ইনিংস থেমেছে ১৬৪ রানে।
হ্যাাটট্রিক জয়ে রংপুর রাইডার্সের ফাইনালটা আগেই নিশ্চিত ছিল। নিউজিল্যান্ডের প্রতিনিধি সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ম্যাচটা বর্তমান চ্যাম্পিয়নদের জন্য ছিল কেবল আনুষ্ঠানিকতার। এমন ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় রংপুর। বাংলাদেশের প্রতিনিধিদের ব্যাটিং ব্যর্থতার পর বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। ফলে দুই দলই একটি করে পয়েন্ট ভাগ করে নিয়েছে।
দুবাই ক্যাপিটালসকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বৃহস্পতিবার সকালে হোবার্ট হ্যারিকেনসকে চার উইকেটে হারিয়েছে গায়ানা। ৩.৩ ওভার হাতে রেখে পাওয়া জয়েই ফাইনাল নিশ্চিত করেছে গায়ানা।
টানা দ্বিতীয়বারের মত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল। দুবাইকে হারানোর কৃতিত্ব দলের বোলারদের দিচ্ছেন ইফতিখার আহমেদ।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পর হোবার্ট হারিকেন্সকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের ফাইনালের খুব কাছে ছিল রংপুর রাইডার্স। এবার দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল নুরুল হাসান সোহানের দল। জিএসএলে এ নিয়ে টানা দুইবার ফাইনাল খেলতে যাচ্ছে সোহানের দল।
বল হাতে উইকেট না পেলেও দারুণ 'ইকোনমিক্যাল' ছিলেন সাকিব আল হাসান। চার ওভারে মাত্র ২১ রান দেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। যদিও ব্যাট হাতে চার রানের বেশি করতে পারেননি তিনি। তার মত ব্যর্থ হয়েছে দুবাই ক্যাপিটালসও। ফলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৭ রানে হেরেছে দুবাই। চলতি গ্লোবাল সুপার লিগে তিন ম্যাচের মধ্যে দুটিতেই হারল সাকিবের দুবাই।
ম্যাচ জিততে শেষ ১২ বলে ২২ রান প্রয়োজন ছিল হোবার্ট হারিকেন্সের। এমন সমীকরণের ম্যাচে ১৯তম ওভারে খালেদ আহমেদের প্রথম বলেই স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন মোহাম্মদ নবি। দ্বিতীয় বলে সিঙ্গে নিয়ে নন স্ট্রাইক প্রান্তে আসেন আফগান ব্যাটার। পরের বলে ফ্যাবিয়েন অ্যালেনকে ফেরান খালেদ। চতুর্থ বলে বাংলাদেশের পেসার ফিরিয়েছেন রাফ ম্যাকমিলানকেও। ২ উইকেট খালেদ সেই ওভারে দিয়েছেন ৯ রান। ফলে ম্যাচ জিততে হলে শেষ ওভারে ১৩ রান করতে হতো হোবার্টকে।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) চলতি মৌসুমে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল রভম্যান পাওয়েলের। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ককে পাচ্ছে না ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা। রভম্যানের বদলি হিসেবে যুক্তরাষ্ট্রের সঞ্জয় কৃষ্ণমূর্তিকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের বাকি অংশে পাওয়া যাবে তাকে।