অভিষেকে বিবর্ণ নাহিদ, উইকেটশূন্য শরিফুল

পিএসএল
পেশোয়ার জালমি
পেশোয়ার জালমি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

অভিষেকে বিবর্ণ নাহিদ, উইকেটশূন্য শরিফুল

পিএসএলে অভিষেকটা ভালো হয়নি নাহিদ রানার। পেশোয়ার জালমির জার্সিতে ৩ ওভারে ৩০ রান দিয়েছেন তিনি। নিজের প্রথম ম্যাচে উইকেটও পাননি। বাংলাদেশের আরেক পেসার শরিফুল ২ ওভারে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে তাদের বিবর্ণ বোলিংয়ের দিনে আলো ছড়িয়েছেন ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিম। তারা দুজনই চারটি করে উইকেট নিয়েছেন। ইফতিখার ও মুকিমের ঘূর্ণিতে ১৪৫ রানে অল আউট হয়েছে হায়দরাবাদ কিংসম্যান।

নাহিদের খরুচে শুরু

পিএসএলে অভিষেকে নিজের প্রথম ওভারের শুরুটা ভালো হয়েছিল নাহিদের। প্রথম ৪ বলে মাত্র ৩ রান দিয়েছিলেন। তবে শেষ দুই বলে কুশল পেরেরার বিপক্ষে ছক্কা ও চার হজম করেন তিনি। শেষ পর্যন্ত প্রথম ওভারে ১৩ রান খরচা করেছেন নাহিদ।

প্রথম ওভারে ৯ রান দিলেন শরিফুল

ইনিংসের দ্বিতীয় ওভারেই শরিফুলের হাতে বল তুলে দেন বাবর আজম। ইনিংসের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে ৫ রান দিয়েছিলেন শরিফুল। তবে শেষ বলে চার হজম করে ৯ রান খরচা করতে হয়েছে তাকে।

পিএসএলে নাহিদের অভিষেক

পিএসএলের গত আসরে পেশোয়ারের স্কোয়াডে ছিলেন নাহিদ রানা। তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। নতুন মৌসুমের আগে নিলাম থেকে আবারও তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম দুই ম্যাচে অবশ্য সুযোগ মেলেনি নাহিদের। তবে হায়দরাবাদের বিপক্ষে একাদশে রাখা হয়েছে বাংলাদেশের তারকা পেসারকে। সেই সঙ্গে পিএসএলে অভিষেক হলো তার। নাহিদের পাশাপাশি পেশোয়ারের একাদশে আছেন আরেক পেসার শরিফুল ইসলাম। তবে এখনো সুযোগ মেলেনি তানজিদ হাসান তামিমের।

টস জিতে ব্যাটিংয়ে পেশোয়ার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে এখনো পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে পেশোয়ার জালমি। পিন্ডিজকে হারিয়ে জয়ে শুরু করলেও পেশোয়ারের পরের ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ফ্র্যাঞ্চাইজিটি। তৃতীয় ম্যাচে পেশোয়ারের প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসম্যান। এমন ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পেশোয়ারের অধিনায়ক বাবর আজম।

আরো পড়ুন: