বুধবার বোর্ড সভার আয়োজন করে নব নিযুক্ত এডহক কমিটি। সেখানে ওয়ার্কিং অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব নিয়েছেন এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে। আর টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।
বয়সভিত্তিক কমিটির দায়িত্ব দেয়া হয়েছে তানজিল চৌধুরিকে। পাশাপাশি উইমেন্স কমিটির দায়িত্ব দেয়া হয়েছেন রাশনা ইমামকে। আর মির্জা ইয়াসির আব্বাসকে দায়িত্ব দেয়া হয়েছে লজিস্টিক বিভাগের। সালমান ইস্পাহানি দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগ ও ডিসিপ্লিনারি কমিটির।
আতাহার আলী খান দায়িত্ব নিয়েছেন আম্পায়ার কমিটির। সৈয়দ ইব্রাহিম আহমেদ পেয়েছেন সিকিউরিটি বিভাগের দায়িত্ব। বয়সভিত্তিক কমিটির দায়িত্বে আছেন তানজিল চৌধুরী। ফাহিম সিনহাকে দায়িত্ব দেয়া হয়েছে গেম ডেভলপমেন্ট ও বিপিএলের।
কে কোন কমিটির দায়িত্ব পেলেন-
তামিম ইকবাল— ওয়ার্কিং কমিটি, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট
ফাহিম সিনহা— গেম ডেভেলপমেন্ট, বিপিএল
রফিকুল ইসলাম বাবু— গ্রাউন্ডস কমিটি
তানজিল চৌধুরি— বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি
সালমান ইস্পাহানি— মার্কেটিং ও কমার্শিয়াল, ডিসিপ্লিনারি কমিটি
রাশনা ইমাম— নারী ক্রিকেট, মেডিকেল
ইসরাফিল খসরু— ফাইন্যান্স, ওয়েলফেয়ার
সৈয়দ ইব্রাহিম আহমেদ— সিকিউরিটি, টেন্ডার অ্যান্ড পারচেজ
মিনহাজুল আবেদিন নান্নু— টুর্নামেন্ট কমিটি
মির্জা ইয়াসির আব্বাস— লজিস্টিক্স অ্যান্ড প্রটোকল
আতহার আলী— আম্পায়ার কমিটি