আবারও বোলারদের ব্যর্থতা, প্রথম দিনেই চাপে বাংলাদেশ ‘এ’ দল
সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচেও শুরুটা ভালো হলো না বাংলাদেশ ‘এ’ দলের। পচেফস্ট্রুমে প্রথম দিন শেষে চার উইকেটে ৩৭২ রান করেছে স্বাগতিকরা। দিনের বড় অংশজুড়েই ব্যাটারদের নিয়ন্ত্রণে ছিল ম্যাচ, ফলে বড় সংগ্রহের ভিত্তি তৈরি করে ফেলেছে তারা।