পিএসএল শেষ ইমনের
কাঁধের চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে মাঠেই সংঘর্ষ হয় ইমনের। এরপর কাঁধে আঘাত পান তিনি।
কাঁধের চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে মাঠেই সংঘর্ষ হয় ইমনের। এরপর কাঁধে আঘাত পান তিনি।
বৈভব সূর্যবংশীতে বুঁদ হয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগও তার বাইরে নন। ১৫ বছর বয়সেই একের পর এক বিধ্বংসী ইনিংস খেলা সূর্যবংশী নতুন নতুন মানুষকে ক্রিকেট খেলার প্রতি আগ্রহী করছেন বলে মনে করেন শেবাগ। যদিও ২৬ বলে ৭৮ রানের ইনিংসের পর বাজে শট খেলে আউট হওয়া সূর্যবংশীর সমালোচনা করতে চান সাবেক এই ওপেনার।
যেকোনো বিশেষণই এখন যেন বৈভব সূর্যবংশীর জন্য বেশ পুরোনো হয়ে গেছে। গত মাসেই ১৫ বছর পূর্ণ করা রাজস্থান রয়্যালসের এই ওপেনার দ্বিতীয়বারের মত এবারের আইপিএলে ফিফটি করলেন ১৫ বলে। এদিন রেকর্ড বই ওলটপালট করে ২৬ বলে ৭৮ রানের ধ্বংসাত্বক ইনিংস খেলেছেন তিনি। এমন ইনিংসে ম্যাচসেরা হবার পরও উদযাপন নয়, বরং দ্রুত ঘুমানোকেই প্রাধান্য দেবার কথাই জানান সূর্যবংশী!
আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র না পাওয়া নিয়ে শ্রীলঙ্কার পেসার নুয়ান থুশারার সঙ্গে ক্রিকেট বোর্ডের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, সেটি এখন ভিন্ন মোড় নিতে যাচ্ছে। শুরুতে আইনি পথে হাঁটলেও শেষ পর্যন্ত সমঝোতার দিকেই ঝুঁকেছেন এই ডানহাতি পেসার। বোর্ডের বিরুদ্ধে করা মামলা থেকে সরে এসে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের ইঙ্গিত দিয়েছেন।
হ্যামস্ট্রিংয়ের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আইপিএল থেকেও ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার তারকা স্পিনারের বদলি হিসেবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে যোগ দিচ্ছেন জর্জ লিন্ডে। সাউথ আফ্রিকার স্পিন বোলিং অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্ণৌ।
সাইড স্ট্রেইনের চোটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন নাসিম শাহ। পাকিস্তানের তারকা পেসারের বদলি হিসেবে মুবাসির খানকে দলে নিয়েছে পিন্ডিজ। ইনস্টাগ্রাম পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিততে হলে ২৪ বলে ৫৪ রান করতে হতো লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। সাত নম্বরে নামা মুকুল চৌধুরির ৭ ছক্কার ঝড়ে অবিশ্বাস্য জয় পেয়েছে লক্ষ্ণৌ। ওমন ইনিংসে সবটা আলো নিজের করে নিয়েছেন মুকুল। ২১ বছর বয়সী ভারতীয় ব্যাটারকে নিয়ে আলোচনাটা স্বাভাবিকও বটে। তবে ম্যাচ শেষে আলোচনা হলো আরো একটি বিষয় নিয়ে। শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে ফিন অ্যালেনকে দেওয়া ক্যাচ আউটে আম্পায়ারের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন রভম্যান পাওয়েল। আম্পায়ারের ভুল দাবি করে ক্ষোভও প্রকাশ করছেন কলকাতার এই ব্যাটার।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আগের ম্যাচেই অভিষেক হয়েছে নাহিদ রানার। তবে সেই ম্যাচে তিনি ছিলেন নিষ্প্রভ। তবে দ্বিতীয় ম্যাচেই আসর রূপে ফিরিছেন বাংলাদেশের এই পেসার। একাই ৩ উইকেট তুলে নিয়ে পেশোয়ার জালমিকে উপহার দিয়েছেন দারুণ এক জয়।
মুকুল চৌধুরীর অনুপ্রেরণার নাম মহেন্দ্র সিং ধোনি। এই উইকেটরক্ষক ব্যাটারকেই নিজের আদর্শ মানেন সেই ছোটোবেলা থেকে। এবার ইডেন গার্ডেন্সে ধোনির মতোই দারুণ এক ইনিংস খেলে লক্ষৌ সুপার জায়ান্টসের জয়ের নায়ক মুকুল। ২৭ বলে ৫৪ রানের বিধ্বংসী সেই ইনিংসও উৎসর্গ করলেন সেই ধোনিকেই।
চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবারের আইপিএলের শুরু থেকেই হাসারাঙ্গার অপেক্ষায় ছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এর মধ্যে দিয়ে সেই অপেক্ষা শেষ হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটির পরিচালক টম মুডি জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই তার বিকল্প নেবেন তারা।
করাচি কিংসের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কুশল মেন্ডিস। তার বিধ্বংসী ইনিংসে ভর করেই আগে ব্যাট করর ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করার পেশোয়ার জালমি। এরপর দলটির বোলাররা বাকি কাজ করেছেন। বিশেষ করে নাহিদ রানা ও শরিফুল ইসলাম দারুণ বোলিং করেছেন। নাহিদ ছিলেন দুর্দান্ত। তিনি একাই নেন ৩ উইকেট। পাশাপাশি শরিফুল নেন একটি উইকেট। ফলে করাচি অল আউট হয় মাত্র ৮৭ রানে। ১৫৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেশোয়ার।
শেষ দুই বলে দুই রানের সমীকরণে ডেভিড মিলার চাইলেই সিংগেল নিয়ে ম্যাচটা টাই করতে পারতেন। কিন্তু অপর প্রান্তে থাকা কুলদীপ যাদবের ওপর ভরসা করতে পারলেন না দিল্লি ক্যাপিটালসের এই ব্যাটার। শেষ বলেও মিলার ব্যাটে বল লাগাতে না পারায় দিল্লি ম্যাচ হারে এক রানে। সেই বলে মিলারের সিংগেল নেবার সুযোগ নষ্ট করা নিয়ে রীতিমতো হতভম্ব সবাই। সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তো মিলারের এমন কান্ডকে 'পাগলাটে' বলে আখ্যা দিলেন।