তিন ওভারেও উইকেট পেলেন না হাসান
জাফনা কিংসের বিপক্ষে বল হাতে এখনো আলো ছড়াতে পারেননি হাসান। নিজের প্রথম তিন ওভারে ২৬ রান খরচা করলেও উইকেটের দেখা পাননি।
দ্বিতীয় ওভারেও উইকেটশূন্য হাসান
প্রথম ওভারে ৯ রান দিয়েছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় ওভারে দিলেন ৮ রান। তবে নিজের প্রথম দুই ওভারেও উইকেট পাননি হাসান।
প্রথম ওভারে খরুচে হাসান
ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদকে বোলিংয়ে আনেন কামিন্দু মেন্ডিস। তবে নিজের প্রথম ওভারটা ভালো করতে পারেননি তিনি। দুই চারে হজম করেছেন ৯ রান। তবে উইকেটের দেখা পাননি হাসান।
জাফনার একাদশে সাকিব, কলম্বোতে হাসান
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে কলম্বো ক্যাপসের জয়ের নায়ক ছিলেন হাসান মাহমুদ। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের তারকা পেসার শিকার করেছিলেন তিন উইকেট। বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান। জাফনা কিংসের হয়ে নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে এক মেইডেনসহ ১২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। এবার তারা দুজন মুখোমুখি হচ্ছেন একে অপরের।
বাংলাদেশের দুই তারকার ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে হাসানের কলম্বো। ফলে টস হেরে আগে ব্যাটিং করতে হবে সাকিবের জাফনাকে। নিয়মিত পারফর্ম করায় কলম্বোর একাদশে আছেন হাসান। সাকিবকে নিয়ে ব্যাটিংয়ে নামছে জাফনা। এদিকে হ্যামস্ট্রিংয়ের চোটে এলপিএল থেকে ছিটকে গেছেন কলম্বোর অধিনায়ক কুশল মেন্ডিস। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন কামিন্দু মেন্ডিস।
কলম্বো ক্যাপস— রুবিন হারম্যান, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মুজিব উর রহমান, ভিনুজা শেহান, হাসান মাহমুদ, মিলান রত্নায়েকে, থানুকা দাবারে, মোভিন সুবাশিঙ্গা, শারুজান শানমুগানন্থান, শাহনেওয়াজ দাহানি।
জাফনা কিংস— কামিল মিশারা, আভিস্কা ফার্নান্দো, ইব্রাহিম জাদরান, ভানুকা রাজাপাকশে, চামিন্দু বিক্রিমাসিংহে, ডেভিড ভিসে, দুনিথ ওয়েলালাগে, সাকিব আল হাসান, দিলশান মাদুশঙ্কা, ট্রাভিন ম্যাথু, জাহর খান।