বৃহস্পতিবার এলপিএলে যোগ দিচ্ছেন সোহান

এলপিএল
নুরুল হাসান সোহান
নুরুল হাসান সোহান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। তবে তিনি দলের সঙ্গে বুধবার দেশে ফেরেন।

ফলে ধোঁয়াশা শুরু হয় কবে এলপিএলে খেলতে যাবেন তিনি। ক্রিকফ্রেঞ্জিকে সোহান নিজেই জানিয়েছেন বৃহস্পতিবার সকালেই তিনি শ্রীলঙ্কা যাচ্ছেন। এলপিএলের এবারের আসরে গল গ্যালান্টসের হয়ে শুরুতে খেলার কথা ছিল লিটন দাসের।

যদিও ইনজুরির কারণে এই টুর্নামেন্ট থেকেই নাম সরিয়ে নিয়েছেন তিনি। ফলে লিটনের বদলি হিসেবে সোহানকে দলে ভেড়ায় গল। একই দলে হয়ে এলপিএলে খেলছেন মেহেদী হাসান মিরাজ।

এরই মধ্যে দলটি দুটি ম্যাচে খেলে দুটিতেই জয় তুলে নিয়েছে। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। বুধবার তারা তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে।

২৩ জুলাই গল নিজেদের পরের ম্যাচে খেলবে সাকিব আল হাসানের জাফনা কিংসের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই এলপিএলে অভিষেক হতে পারে সোহানের। আর বাংলাদেশের দর্শকরা এক ম্যাচেই তিন টাইগার ক্রিকেটারের খেলা দেখার সুযোগ পেতে পারেন।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি ভালো যায়নি সোহানের। দুই ম্যাচে ৩ ও ৪ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে ওয়ানডেতে দারুণ ছন্দে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। প্রথম দুই ম্যাচে ৩১ ও ৩৮ রানের ইনিংস খেলেন তিনি।

আরো পড়ুন: