ইমার্জিং এশিয়া কাপের সূচি প্রকাশ, প্রথমদিনই মাঠে নামছে বাংলাদেশের ছেলেরা

|| ডেস্ক রিপোর্ট ||

ইমার্জিং এশিয়া কাপের এবারের আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ওমানে। মোট ৮টি দল এবারের আসরে অংশ নেবে। 

দলগুলো দুটি গ্রুপে টুর্নামেন্টে একে অপরের মোকাবেলা করবে। 'এ' গ্রুপে শ্রীলঙ্কা 'এ' দলের সঙ্গে রয়েছে বাংলাদেশ 'এ', আফগানিস্তান 'এ' ও হংকং। আর 'বি' গ্রুপে রয়েছে ভারত 'এ', পাকিস্তান 'এ', সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনই বাংলাদেশ 'এ' দল মাঠে নামবে হংকংয়ের। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২০ অক্টোবর আফগানিস্তানের। ২২ অক্টোবর শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ২৫ অক্টোবর দুটি সেমি ফাইনালই অনুষ্ঠিত হবে। আর ফাইনাল হবে ২৭ অক্টোবর। ইমার্জিং এশিয়া কাপের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ফাইনালে তারা ১২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারতের ছেলেদের।

ইমার্জিং এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি-

তারিখ ম্যাচ
১৮ অক্টোবর বাংলাদেশ 'এ' বনাম হংকং
১৮ অক্টোবর শ্রীলঙ্কা 'এ' বনাম আফগানিস্তান 'এ'
১৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান
১৯ অক্টোবর ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ'
২০ অক্টোবর শ্রীলঙ্কা 'এ' বনাম হংকং
২০ অক্টোবর বাংলাদেশ 'এ' বনাম আফগানিস্তান 'এ'
২১ অক্টোবর পাকিস্তান 'এ' বনাম ওমান
২১ অক্টোবর ভারত 'এ' বনাম সংযুক্ত আরব আমিরাত
২২ অক্টোবর আফগানিস্তান 'এ' বনাম হংকং
২২ অক্টোবর শ্রীলঙ্কা 'এ' বনাম বাংলাদেশ 'এ'
২৩ অক্টোবর পাকিস্তান 'এ' বনাম সংযুক্ত আরব আমিরাত
২৩ অক্টোবর ভারত 'এ' বনাম ওমান
২৫ অক্টোবর সেমি ফাইনাল ১
২৫ অক্টোবর সেমি ফাইনাল ২
২৭ অক্টোবর ফাইনাল