আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন শহীদি
আফগানিস্তান ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাশমতউল্লাহ শহীদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৩১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।
আফগানিস্তান ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাশমতউল্লাহ শহীদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৩১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পিচের ওপর দৌড়ানোর কারণে শাস্তি পেয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। ম্যাচ চলাকালে বারবার পিচের সুরক্ষা বিধি ভঙ্গ করায় তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান। চারটিতেই হেরেছে দলটি। তবে ২০২৩ বিশ্বকাপের ম্যাচটিতে জয়ের খুব কাছে গিয়েও ম্যাচ জিততে পারেনি আফগানরা। সেই ম্যাচে অবিস্মরণীয় এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দল জেতান গ্লেন ম্যাক্সওয়েল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে তাই আবারও আলোচনায় আসলেন ম্যাক্সওয়েল। যদিও শুধুমাত্র তাকে নিয়ে পরিকল্পনা করছে না আফগানিস্তান।
রিকি পন্টিংয়ের মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারে এমন সম্ভাবনায় বাংলাদেশের চেয়েও এগিয়ে আফগানিস্তান। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের এমন কথা পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ হয়ত নেই। হাশমতউল্লাহ শহীদিও সবাইকে বার্তাই দিয়ে রাখলেন। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আফগান অধিনায়ক জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা শুধু অংশগ্রহণ করতে আসেননি, অন্যদের মতো তারাও শিরোপাটাই জিততে চান।