স্টোকসের জায়গা নিতে চান কারান
বেন স্টোকসের আকস্মিক অবসরের পর ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনা চলছে। তবে, 'অধিনায়ক' স্টোকসের চেয়েও 'অলরাউন্ডার' স্টোকসের অভাব পূরণ করাটাই বেশি কঠিন হতে পারে ইংল্যান্ডের জন্য। স্টোকসের অবসরের পর ইংল্যান্ড দলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণের জন্য সম্ভাব্য একজন হিসেবে উঠে এসেছে স্যাম কারানের নাম। অলরাউন্ডার কারান জানিয়েছেন, সুযোগ পেলে তিনি স্টোকসের জায়গা নিতে প্রস্তুত। তবে আপাতত তার একমাত্র লক্ষ্য ইংল্যান্ডের হয়ে নিজের সেরাটা দেওয়া।