ইমরান খানের সঙ্গে যা হচ্ছে এটা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক
১৯৯২ সালে পাকিস্তানের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন ইমরান খান। দুনিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার ক্রিকেট ক্যারিয়ার শেষে যোগ দেন রাজনীতিতে। সেখানেও বাজিমাত করেছিলেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছিলেন ইমরান। তবে বর্তমানে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। যদিও এমন অভিযোগকে রাজনৈতিক মামলা হিসেবে দেখছে তার দল।