ডিপিএলের দলবদল ১৮ ও ১৯ এপ্রিল
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বিসিবির সঙ্গে ক্লাবের অচলাবস্থা কেটে গেছে। তামিম ইকবালের এডহক কমিটির অধীনে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে রাজি হয়েছেন ক্লাব সংগঠকরা।
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বিসিবির সঙ্গে ক্লাবের অচলাবস্থা কেটে গেছে। তামিম ইকবালের এডহক কমিটির অধীনে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে রাজি হয়েছেন ক্লাব সংগঠকরা।
কয়েক দফা আলোচনা করলেও লিগ বর্জন করা ক্লাবদের রাজি করাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন অবস্থায় ১২ ক্লাবকে নিয়ে ১১ ডিসেম্বর থেকে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করতে চেয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। তবে মাঠের সমস্যার কারণ তিন দিন পিছিয়ে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আয়োজিত সব টুর্নামেন্টে অংশগ্রহণ না করা ও প্রত্যাহার সংক্রান্ত একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
ঢাকার ক্লাবভিত্তিক সব প্রতিযোগিতার আয়োজক সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ২০২৫–২৬ মৌসুমের ঘরোয়া ক্যালেন্ডার অনুযায়ী লিগগুলো যথাসময়ে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। যদিও বিসিবি নির্বাচন স্থগিত না করায় আজ সকালেই তামিম ইকবালের নেতৃত্বে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দেয় ৪৮টি ক্লাব।
তাওহীদ হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেয়ার ঘটনা নিয়ে আলোড়ন চলছে দেশের ক্রিকেটে। এই ঘটনায় বিসিবির চাকরী ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বুধবার সৈকতসহ বাকি আম্পায়ারদের সঙ্গে বৈঠক করেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।