দুবাইতে চলন্ত গাড়ির নিচে লাফ দিতে চেয়েছিলেন শিবরামকৃষ্ণন
দারুণ প্রতিভাবান এক লেগস্পিনার হিসেবে মাত্র ১৭ বছর বয়সে ভারতের হয়ে অভিষেক হয়েছিলো লক্ষ্মণ শিবরামকৃষ্ণনের। কিন্তু জাতীয় দলে খেলাকালীন মাদক গ্রহণের অভিযোগে মাত্র ২৫ ম্যাচেই থেমে যায় তার ক্যারিয়ার। পরবর্তীতে ধারাভাষ্যকার হিসেবে বেশ সুনাম কুড়ালেও ৪০ বছর আগের সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। খেলোয়াড়ি জীবনের সকল অভিযোগ অস্বীকার করে শিবরামকৃষ্ণন জানিয়েছেন, মাদকের এই মিথ্যা অভিযোগের সাথে বর্ণবাদী আচরণের শিকার হয়ে একটা সময় আত্মহত্যার চেষ্টাও চালিয়েছিলেন।